শিরোনাম
বিনোদন ডেস্ক : | ০১:০২ পিএম, ২০২১-১২-১৯
ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় নিজের ক্যারিয়ার ও ব্যক্তিগত মতামত প্রকাশ করেন। শনিবার (১৮ ডিসেম্বর) রাতে ফেসবুকে নিজের প্রোফাইলে একটি দীর্ঘ স্ট্যাটাস দেন মাহি।
যেখানে- ভীষণ ভালোবাসার পর কাউকে না পাওয়ার কারণ হিসেবে সৃষ্টিকর্তা কী বলেছেন সেসব বিষয় তুলে ধরেছেন এই অভিনেত্রী।
মাহি ওই স্ট্যাটসে লেখেন, যখন কারো ভিতর থেকে তোমাকে হারানোর ভয় চলে যাবে তখনই, মানে ঠিক তখনই সেই মানুষটার সঙ্গ পরিত্যাগ করা বাঞ্ছনীয়। না হলে পরে অনেক দেরি হয়ে যাবে এবং এই পুরো সময়টাতে তোমাকে যে পরিমাণ অপমান আর কষ্ট সহ্য করতে হবে, সেটা হবে দোজখ তুল্য।
এরপরেই মাহি লেখেন, তাই আত্মাটাকে শুধু শুধু কষ্ট না দিয়ে নিজের আত্মসম্মান নিয়ে স্থান অন্য কারো জন্য ছেড়ে দেওয়া বুদ্ধিমানের কাজ। মনে রাখবেন, পৃথিবীতে কেউ না কেউ আপনাকে মৃত্যুর আগ পর্যন্ত হারানোর ভয় করবে। তাই শান্ত থাকো।
স্ট্যাটাসে উদাহারণ দিয়ে তুলে ধরেন, স্রষ্টাতো বলেছেন, তুমি যাকেই আমার চেয়ে বেশি ভালোবাসবে, আমি তাকেই তোমার কাছ থেকে দূরে নিয়ে যাবো এবং তোমাকে একা করে রাখবো। তিনি আরও বলেছেন, কখনো বলবে না আমি তাকে ছাড়া বাঁচবো না। তবে আমি তাকে ছাড়াই তোমাকে বাঁচাবো এবং পেছনের অনুগত সব আবেগ কেড়ে নিয়ে তোমাকে দিব্যি সামনে নিয়ে যাবো।
মাহি উদাহারণের সঙ্গে আরও যোগ করেন, সবচেয়ে বিচিত্র বিষয় হচ্ছে, তুমি বলতে থাকো আমি মরে গেছি। অথচ তুমি বাঁচো। অথচ তুমি বেঁচে থাকো। তোমার স্রষ্টা তোমাকে বাঁচায়, তোমার স্রষ্টা তোমাকে বাঁচিয়ে রাখে।
সম্প্রতি স্বামী রাকিব সরকারের সঙ্গে ওমরাহ পালন করে দেশে ফিরেছেন মাহি। ১৭ ডিসেম্বর থেকে নির্মাতা চয়নিকা চৌধুরীর নির্দেশনায় ‘কাগজের বউ’ ওয়েব ফিল্মের কাজ করার কথা ছিল তার। কিন্তু হঠাৎ করেই সরে দাঁড়িয়েছেন এই অভিনেত্রী।
বিনোদন ডেস্ক : : ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে প্রথমবারের মতো আয়োজন করা হচ্ছে সুপার বোলের আদলে হাফটাইম শো। আ...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউড বাদশাহ শাহরুখ খানকে দীর্ঘ তিন বছর পর আবার শীতের মৌসুমে বড়পর্দায় দেখা যাবে 'কিং' সিনেমার ম...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : আগামী ১৪ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের পিকক থিয়েটারে বসবে ৭৮তম প্রাইমটাইম এমি অ্য...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : ঢাকাই সিনেমার জনপ্রিয় নায়িকা অপু বিশ্বাস। সম্প্রতি এই অভিনেত্রীকে নিয়ে ফের পুরোনো গুঞ্জন চাউর হয়...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বুধবার (৮ জুলাই) জীবনের ৫৪ বছরে পা দিলেন সৌরভ গাঙ্গুলি। নিজের বিশেষ দিনেই এলো বিশেষ চমক। এই ক্রিকে...বিস্তারিত
বিনোদন ডেস্ক : : বলিউডের ‘মিস্টার পারফেকশনিস্ট’ খ্যাত অভিনেতা আমির খান গেল ৬ জুলাই গৌরী স্প্র্যাটকে বিয়ে করেছ...বিস্তারিত
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৯ - © 2026 Dainik Amader Bangla | Developed By Muktodhara Technology Limited